দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।
রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর (সোমবার) বাংলা, ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) ইংরেজি, ৩০ ডিসেম্বর (বুধবার) প্রাথমিক গণিত এবং ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সংশ্লিষ্ট সবাইকে সময়সূচি অবহিত করার পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।